কালাইয়ে অবৈধভাবে পুকুরের মাটি বিক্রি—অভিযানে ধরা খেলেন এমদাদুল, জরিমানা ৫০ হাজার
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে অনুমোদন ছাড়া পুকুরের মাটি কেটে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রশাসনের এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা পুলিশের একটি টিম সঙ্গে নিয়ে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, স্থানীয় মো. এমদাদুল হক (৪৯) একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করছেন। পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হওয়ায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি একই গ্রামের আজিমউদ্দিনের এর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শামীম আরা বলেন,“অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ, কৃষিজমি ও এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ বিনষ্টকারী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
কালাইয়ে অবৈধভাবে পুকুরের মাটি বিক্রি—অভিযানে ধরা খেলেন এমদাদুল, জরিমানা ৫০ হাজার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে অবৈধভাবে পুকুরের মাটি বিক্রি—অভিযানে ধরা খেলেন এমদাদুল, জরিমানা ৫০ হাজার..
ছবি: সংগৃহীত
Walang nakitang komento