কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত..
কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তানিয়া আক্তার। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, রিপোর্টার্স ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক প্রতিনিধি, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি, কলেজ–স্কুল পর্যায়ের শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডাকবাংলা মোড়ের বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং মহান বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অংশগ্রহণকারীরা দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

No comments found


News Card Generator