বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে নিয়োজিত জেলা প্রশাসনের কর্মচারী কনক সেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, জালিয়াতি, অনৈতিক সুবিধা দেওয়া, ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি—তিনি প্রান্তিক লেককে “অবৈধ বাণিজ্যের ঘাঁটি”-তে পরিণত করেছেন।
সরকারি রেস্ট হাউসকে ‘অনৈতিক ব্যবসার কেন্দ্র’ বানানোর অভিযোগ
প্রান্তিক লেকের সরকারি রেস্ট হাউসটি শুধুমাত্র জেলা প্রশাসনের কর্মকর্তা ও ভিআইপিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহারের অনুমোদিত স্থান।
কিন্তু অভিযোগ রয়েছে—
কনক সেন টাকার বিনিময়ে রেস্ট হাউস ভাড়া দেন,
এমনকি অনৈতিক কাজে ব্যবহারের সুযোগও করে দেন,
যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
টিকেট জালিয়াতি ও রাজস্ব লুট—নেই কোনো নির্দিষ্ট নিয়ম
পর্যটকদের কাছ থেকে গুনে গুনে টাকা নেওয়ার পরও টিকেট যথাযথভাবে দেওয়া হয় না। অনেক সময় টিকেট কম দেওয়া, আবার কখনও টিকেট ছাড়াই প্রবেশ করানো—এগুলো তার নিয়মিত আচরণ বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো,শামসুল ইসলাম বলেন—
“টাকা গুনে নেন ঠিকই, কিন্তু টিকেট গুনে দেন না।
অভিযোগ রয়েছে, টিকেট জালিয়াতির মাধ্যমেই তিনি মাসে এক থেকে দুই লাখ টাকা অবৈধভাবে আয় করেন।
রাতে মোটা টাকা দিলেই লেকে মাছ ধরার অনুমতি
প্রান্তিক লেকে মাছ ধরা সরকারি নিয়মে নিষিদ্ধ।
কিন্তু স্থানীয়রা জানান—
রাতের আঁধারে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে তিনি গোপনে মাছ ধরার অনুমতি দেন।
পিকনিক দলের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়
পিকনিক করতে আসা দলগুলোর কাছ থেকেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
অনেকে জানান—
নির্ধারিত ফি দেওয়ার পরও কনক সেন ব্যক্তিগতভাবে আরও টাকা দাবি করেন। না দিলে বলেন—‘জায়গা খালি নাই।
অনৈতিক সুবিধা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ
নাম প্রকাশ না করা সত্বে স্থানীয় এক যুবক (২৫) জানান—
কয়েক মাস আগে বান্ধবীকে নিয়ে ঘুরতে গেলে কনক সেন ১ হাজার টাকা নিয়ে আমাকে রেস্ট রুমে একান্তে থাকার সুযোগ দেয়।
স্থানীয়দের দাবি, এটি তার নিয়মিত অনৈতিক বাণিজ্যের অংশ।
অপহরণকারীদের রাতযাপনের সুযোগ!
সম্প্রতি কাইচতলী প্রান্তিক লেকে ঘটে যাওয়া একটি অপহরণ ঘটনা ঘটে অভিযোগ ওঠে—
কনক সেন টাকার বিনিময়ে অপহরণকারীদের রাতে অবস্থান করার সুযোগ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত কনক সেনের বক্তব্য জানতে ফোনে ও সরাসরি যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস. এম. হাসান জানান,অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রান্তিক লেকে দুর্নীতির ‘গুরু’ কনক সেন: টিকেট জালিয়াতি থেকে অনৈতিক… | আই নিউজ বিডি
প্রান্তিক লেকে দুর্নীতির ‘গুরু’ কনক সেন: টিকেট জালিয়াতি থেকে অনৈতিক সুবিধা—অভিযোগের তালিকা দীর্ঘ..
ছবি: সংগৃহীত
Aucun commentaire trouvé