রাষ্ট্রের মালিকানা ফেরাতে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: গয়েশ্বর রায়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাষ্ট্রের মালিকানা ফেরাতে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: গয়েশ্বর রায়..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
রাষ্ট্রের মালিকানা ফেরাতে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: গয়েশ্বর রায়..
রাষ্ট্রের মালিকানা ফেরাতে সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ: গয়েশ্বর রায়..
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। এটি তারেক রহমানের সালাম, দেশনেত্রী বেগম খালেদা জি..

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া রাষ্ট্রের প্রকৃত মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। টানা ১৭ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ভয়–ভীতি ও বাধা উপেক্ষা করে জনগণের পাশে দাঁড়াতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হলো জনগণ। জনগণ জেগে উঠলে কোনো শক্তিই তাদের গণতান্ত্রিক অধিকার দমন করতে পারে না। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নতুন পথ খুলে দেবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ আওয়ামী সরকারের কঠোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক দমন–পীড়নের মধ্যে দিন কাটিয়েছে। এই সময়ে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যদি মানুষ অবাধভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তবে নির্বাচনের মাধ্যমেই আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌঁছে দিতে হবে। এটি তারেক রহমানের সালাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম। সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

গণসংযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator