আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

Mj Moumi avatar   
Mj Moumi
আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
আমতলীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ছবি: সংগৃহীত
মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বরগুনার আমতলী পৌরসভা চত্বরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি ..

 

এনএসএস, ওয়ার্ল্ড ভিশন এবং এ্যাডুকোর এমপাওয়ার প্রকল্প যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মানবাধিকার চর্চা অত্যন্ত জরুরি। মানুষের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি এস এম নাসির মাহামুদ, সাংবাদিক মাতুব্বর মহসিন, এনএসএস-এর পরিচালক মো. জহিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, এবং এনএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃদুল সরকার ও তাজমেরী লিখন।

বক্তারা আরও বলেন, মানবাধিকারের মৌলিক চেতনা বাস্তবায়ন না হলে সমাজে শান্তি ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে মানবাধিকারের শিক্ষা দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator