সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য: সিভিল সার্জন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য: সিভিল সার্জন

Juwel Hossain avatar   
Juwel Hossain
সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য: সিভিল সার্জন
সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকাই মুখ্য: সিভিল সার্জন
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন।..

সিরাজগঞ্জে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূল কার্যক্রম ত্বরান্বিত করতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, সিরাজগঞ্জ-এর উদ্যোগে এবং LAMB–UNFPA–FRREI প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা হয়।

কর্মশালায় প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, “প্রসবজনিত ফিস্টুলা একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য সমস্যা। কিন্তু সচেতনতার অভাবে অনেক নারী এখনও লজ্জা ও কষ্ট নিয়ে জীবনযাপন করেন। সময়মতো সঠিক তথ্য ও চিকিৎসা পাওয়া গেলে কেউই ফিস্টুলার মতো অবহেলাজনিত জটিলতায় আজীবন ভুগতে হবে না।” তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে ফিস্টুলার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার সিরাজগঞ্জের আরএমও ডা. বনানী রানী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ সহকারী রেজিস্ট্রার ডা. সালমা, LAMB–FRRei প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী, UNFPA সিরাজগঞ্জ ফিল্ড অফিসার ডা. কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জেহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, ফিস্টুলা সম্পর্কে সমাজে এখনও বিস্তর ভুল ধারণা এবং লজ্জাবোধ রয়েছে। এই বিষয়ে গণসচেতনতা বাড়াতে তারা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

আয়োজকদের মতে, সাংবাদিকদের সম্পৃক্ততা সিরাজগঞ্জে ফিস্টুলা প্রতিরোধ, চিকিৎসা ও জনসচেতনতা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

没有找到评论


News Card Generator