দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কাটা মৃত্যুর রহস্য উন্মোচন করলো পিবিআই | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কাটা মৃত্যুর রহস্য উন্মোচন করলো পিবিআই

দিনাজপুরের বিরলের শ্রীকৃষ্ণপুর গ্রামে দিনাজপুর - পঞ্চগড় রেললাইনের পাশ থেকে গত ২২ সেপ্টেম্বর উদ্ধার হওয়া ময়না বেগমের লাশ নিয়ে প্রথমে অপমৃত্যুর ধারণা করা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ছ..
Eidok-এ শেয়ার
দিনাজপুরে ময়না বেগমের ট্রেনে কাটা মৃত্যুর রহস্য উন্মোচন করলো পিবিআই
ছবি: সংগৃহীত

 

আব্দুস সাত্তার,দিনাজপুর জেলা প্রতিনিধি


দিনাজপুরের বিরল উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে দিনাজপুর - পঞ্চগড় রেললাইনের পাশ থেকে  গত ২২ সেপ্টেম্বর উদ্ধার হওয়া ময়না বেগমের লাশ নিয়ে প্রথমে অপমৃত্যুর ধারণা করা হলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ছায়া তদন্তে বেরিয়ে এসেছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য। 


আজ বুধবার সকাল ১১টায় পিবিআই দিনাজপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মাহফুজজামান আশরাফ এই তথ্য নিশ্চিত করে জানানো হয় গত ২২ সেপ্টেম্বর দিনাজপুর পঞ্চগড় রেললাইনের পাশে পড়ে থাকা ময়নার নিথর দেহ। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও পিবিআই–এর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। জখমের চিহ্ন, গলায় পেঁচানো নাইলনের দড়ি এবং দড়িটি রেললাইনের স্লিপারে বাঁধা থাকা বিষয়টি তদন্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। এসব প্রমাণ বিশ্লেষণে দলটি নিশ্চিত হয় এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত হত্যা। ঘটনার দিন অপমৃত্যুর মামলা হলেও, পিবিআই এর অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফের নির্দেশে এসআই নাজিমুল ইসলামের নেতৃত্বে ছায়া তদন্ত শুরু হয়। প্রযুক্তিগত তথ্য ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণে বেরিয়ে আসে ময়না বেগমকে হত্যা করে রেল দুর্ঘটনার ছদ্মবেশ দেওয়া হয়েছিল।


২ নভেম্বর ময়নার বাবা লাল মিয়া রেলওয়ে থানায় মেয়ের স্বামী জাহিদুল ইসলামসহ তিনজনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় পিবিআই নিজ উদ্যোগে তদন্তভার গ্রহণ করে।

একই দিন কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে স্বামী জাহিদুল জানায় ধার–কর্জ ও সুদের টাকা নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ চলত। ঘটনার দিন বিদ্যুৎ বিলের ২ হাজার টাকা না দিতে পারায় স্ত্রীকে মারধর করে। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভায়রা আব্দুস সালাম ও চাচাত ভাই রুবেলকে সঙ্গে নিয়ে ময়নাকে রেললাইনের কাছে নিয়ে যায়। সেখানে নাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর কাশিয়াখাস দিয়ে লাশ ঢেকে স্লিপারের সঙ্গে দড়ি বেঁধে ঘটনাটিকে রেল দুর্ঘটনায় পরিণত করার চেষ্টা করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নাজিমুল ইসলাম জানান মামলাটির প্রয়োজনীয় সব তথ্য–প্রমাণ দ্রুতগতিতে সংগ্রহ করা হচ্ছে। খুব শিগগিরই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।


সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর প্রদীপ কুমার রায়, ইন্সপেক্টর মহসিন আলী এবং এসআই মোহাম্মদ নাজিমুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Balita sa Distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Balita sa Distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 72 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Balita sa Distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Balita sa Distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Balita sa Distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Balita sa Distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Balita sa Distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views