শ্রীপুরে পা হারানো বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন সাংবাদিকরা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীপুরে পা হারানো বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন সাংবাদিকরা..

Md Sale avatar   
Md Sale
শ্রীপুরে পা হারানো বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন সাংবাদিকরা..
শ্রীপুরে পা হারানো বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন সাংবাদিকরা..
ছবি: সংগৃহীত
শ্রীপুরে পা হারানো বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন সাংবাদিকরা

গাজীপুরের শ্রীপুরে পা হারিয়ে দীর্ঘ ছয় মাস ঘরবন্দি থাকা ৬৫ বছরের বিধবা তাসলিমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা।..

শ্রীপুরে পা হারানো বিধবা তাসলিমার পাশে মানবতার হাত বাড়ালেন সাংবাদিকরা

গাজীপুরের শ্রীপুরে পা হারিয়ে দীর্ঘ ছয় মাস ঘরবন্দি থাকা ৬৫ বছরের বিধবা তাসলিমা খাতুনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা। ব্যক্তিগত মানবিক উদ্যোগে তাকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া।

অসহায় সেই নারীর খবর পেয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তার বাড়িতে পৌঁছে হুইলচেয়ার তুলে দেন শফিকুল ইসলাম ভূইয়া। হুইলচেয়ার পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন তাসলিমা খাতুন। তিনি বলেন,
“স্বামীহারা হয়ে অনেক কষ্ট করেছি। পা হারানোর পর মনে হয়েছিল জীবন থেমে গেছে। আজ মনে হচ্ছে আল্লাহ আবার চলার শক্তি দিয়েছেন। এই হুইলচেয়ার আমার বেঁচে থাকার নতুন ভরসা।”

হুইলচেয়ার প্রদান শেষে শফিকুল ইসলাম ভূইয়া বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সাংবাদিকতার নৈতিক কর্তব্যও। এই মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”

এসময় উপস্থিত ছিলেন—মোঃ নাসির উদ্দীন মাস্টার, বাবুল সরকার, সাংবাদিক মুনসুরুল ইসলাম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।

হুইলচেয়ারে করে সামনে এগিয়ে যাওয়ার সময় তাসলিমার মুখে ফুটে ওঠা হাসি যেন দীর্ঘদিনের কষ্ট ও অন্ধকারকে পেছনে ফেলে নতুন জীবনের বার্তা দিচ্ছিল।

মোঃ আবু সালেহ
গাজীপুর, শ্রীপুর

Nema komentara


News Card Generator