বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
Eidok-এ শেয়ার
বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
ছবি: সংগৃহীত
 
জেলা প্রতিনিধি, বরগুনা।। 
বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে উপলক্ষে মানব বন্ধন অনুষ্ঠিত 
হয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র‌্যালির মাধ্যমে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক টিআইবি বরগুনার উদ্যোগে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী   একটি সাইকেল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা  প্রশাসকের কার্যালয়ের  সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ জেলার খবর ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 21 ভিউ  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক জেলার খবর  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 11 ভিউ কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ জেলার খবর কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 24 ভিউ জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জেলার খবর জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন 44 ভিউ ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জেলার খবর ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 16 ভিউ ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর জেলার খবর ১৯ নভেম্বরের লকডাউন মোকাবিলায় মুকসুদপুরে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি সভা, ভার্চুয়ালি নির্দেশনা রিজভীর 37 ভিউ নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি জেলার খবর নেত্রকোনায় টিআরসি নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি: দালাল চক্রের বিরুদ্ধে পুলিশ সুপারের হুঁশিয়ারি 46 ভিউ