বরিশালের বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযানে ৪টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করেন।
৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এক বিশেষ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার দিকনির্দেশনায় ও বানারীপাড়া থানা পুলিশের যৌথ আয়োজনে এক অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ ধংসকারী ৪টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। এসময় বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়।
উক্ত জাল উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে পুড়িয়ে বিনষ্ট করার নির্দেশ দেন।
উক্ত অভিযানে অংশগ্রহণ করেন মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, বানারীপাড়া থানার এ এসআই আলি হাসান ও ২ পুলিশ সদস্য।
এ সময় ইলুহার ইউনিয়নের নান্দুহার খাল থেকে ৪ টি বেহুন্দী জাল, ও সন্ধা নদীর বিভিন্ন চর থেকে ২ টি চরঘেড়া জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, অভিযান কার্যক্রম আমাদের চলমান প্রক্রিয়া। এ ছাড়াও নিয়মিত বাজার মনিটরিং অন্যান্য কার্যক্রম চলছে। সকলের সহযোগিতা পেলে বানারীপাড়া উপজেলার অবৈধ জাল নিমূল করা সম্ভব।
বানারীপাড়ায় দেশীয় মাছ ধংস্যকারী ৪ টি অবৈধ বেহুন্দী জাল জব্দ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বানারীপাড়ায় দেশীয় মাছ ধংস্যকারী ৪ টি অবৈধ বেহুন্দী জাল জব্দ..
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy