দক্ষিণ কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
দক্ষিণ কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..
দক্ষিণ কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..
ছবি: সংগৃহীত
মাদ্রাসা-এতিমখানার শতাধিক শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে। এসময় মোনাজাতে অংশ নেওয়া লোকজনের আমিন আমিন ধ্বনিতে মাহফিলে আবেগঘন পরিবেশ তৈরি হয়।..

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসা-এতিমখানার শতাধিক শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে। এসময় মোনাজাতে অংশ নেওয়া লোকজনের আমিন আমিন ধ্বনিতে মাহফিলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। তারা গুরুতর অসুস্থ বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্যে কামনা করেন।

থানা সেচ্চাসেবকদলের সদস্য সুমন শেখের সভাপতিত্বে ও শুভাড্যা ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ইসমাঈলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি সহপ্রচার সম্পাদক ইমাম আয়াতুল্লাহ মেকিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ পাপেল, থানা সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ মিলন, থানা তাতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশিদা বেগম, শুভাড্যা ২ নং ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাহাদুর, শুভাড্যা ২ নং ইউনিট সেচ্ছাসেবক দল সভাপতি সেলিম মৃধা, শুভাড্যা ২ নং ইউনিট যুবদল সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ছাত্রদল ২ নং ইউনিট সভাপতি সেজান ঢালী, ডা. শামিম রেজা, সোহেল আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator