কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয়… | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৯-১২-২০২৫ খ্রি.

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে জাতীয় ছাত্রশক্তি কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় জাতীয় ছাত্র শক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নেতা-কর্মীবৃন্দ কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীনের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।  

গত ৫ ডিসেম্বর কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির প্রতিনিধিরা আজ অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় তারা শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক শাহরিয়ার আহমেদ সোহানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব মো. সাদিকুর রহমান।

এ সময় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান  বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা সমাধান এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনায় শিক্ষার্থীদের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। আমরা আশা করি, কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন দ্রুতই ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করবে।”#

মোঃরফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম 
০১৭৫৫৪০৭৩১১

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত دین و آموزش ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 5 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন دین و آموزش নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 39 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ دین و آموزش সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 66 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা دین و آموزش ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 121 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু دین و آموزش জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 260 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত دین و آموزش কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 94 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত دین و آموزش কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 68 Views