মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ১

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ১
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ১
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে গাড়ি চালনার প্রশিক্ষণ নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লেগে হিমেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ধর্মঘর-হরুষপুর সড়কের ধর্মঘর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে 

নিহত হিমেল সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হরষপুর আনন্দগ্রামের এনায়েতুল্লাহ (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ingen kommentarer fundet


News Card Generator