কামারখন্দে ৫টি ক্যাটাগরিতে অদম্য ৫ নারীকে পুরস্কার প্রদান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে ৫টি ক্যাটাগরিতে অদম্য ৫ নারীকে পুরস্কার প্রদান..

Juwel Hossain avatar   
Juwel Hossain
কামারখন্দে ৫টি ক্যাটাগরিতে অদম্য ৫ নারীকে পুরস্কার প্রদান..
কামারখন্দে ৫টি ক্যাটাগরিতে অদম্য ৫ নারীকে পুরস্কার প্রদান..
ছবি: সংগৃহীত
****

"নারী ও কন্যার প্রতি, সহিংসতা বদ্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে "অদম্য নারী পুরস্কার " কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে ৫টি ক্যাটাগরিতে অদম্য ৫ নারীকে পুরস্কার প্রদান হয়েছে। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা ও অদম্য ৫ নারীকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, সাংবাদিক আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Keine Kommentare gefunden


News Card Generator