ভোলা জেলা ছাত্রশক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন… | আই নিউজ বিডি

ভোলা

ভোলা জেলা ছাত্রশক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মনপুরার কৃতি সন্তান ফজলে রাব্বি (রিমন)

আব্দুর রহমান সোয়েব 
মনপুরা,ভোলা।
Eidok-এ শেয়ার
ভোলা জেলা ছাত্রশক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মনপুরার কৃতি সন্তান ফজলে রাব্বি (রিমন)
ছবি: সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির ভোলা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে মনপুরা উপজেলার গর্ব, তরুণ সংগঠক মোঃ ফজলে রাব্বি (রিমন)–কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার পদপ্রাপ্তিকে মনপুরায় তরুণ সমাজ ও শিক্ষার্থী মহলে ব্যাপক আশাবাদ হিসেবে দেখা হচ্ছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত স্মারক নম্বর ছাত্রশক্তি/আ.ক/২০২৫–২৬/১১ অনুযায়ী, ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোলা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন—

আহ্বায়ক: মোঃ শাহিন (হিমু)

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আহম্মেদ ঈশান

সদস্য সচিব: জুবায়ের চৌধুরী

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোঃ ফজলে রাব্বি (রিমন) – মনপুরা

মুখ্য সংগঠক: জুবায়ের মোল্লা

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ কাঠামো ঘোষণা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মনপুরার যুবসমাজ মনে করছে, রিমনের অংশগ্রহণ সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল এবং শিক্ষার্থীদের উন্নয়নমুখী কাজে এগিয়ে নেবে। স্থানীয় শিক্ষার্থী ও তরুণরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Otro ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Otro ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 54 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Otro লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Otro হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Otro হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 37 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Otro দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 46 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Otro জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 44 Views