খুন–গুলি–ছিনতাইয়ে বিপর্যস্ত নরসিংদী: জননিরাপত্তা ধসে পড়ছে | আই নিউজ বিডি

নরসিংদী

খুন–গুলি–ছিনতাইয়ে বিপর্যস্ত নরসিংদী: জননিরাপত্তা ধসে পড়ছে

খুন–গুলি–ছিনতাইয়ে বিপর্যস্ত নরসিংদী: জননিরাপত্তা ধসে পড়ছে
Eidok-এ শেয়ার
খুন–গুলি–ছিনতাইয়ে বিপর্যস্ত নরসিংদী: জননিরাপত্তা ধসে পড়ছে
ছবি: সংগৃহীত

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী—কখনো শিল্পের শহর, কখনো সম্ভাবনার জেলা। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ যেন পুরো জেলাকে পরিণত করেছে মৃত্যু উপত্যকায়। দেড় মাস ধরে একের পর এক খুন, গুলি, ছিনতাই, ডাকাতি ও সংঘর্ষে জনমনে নেমে এসেছে তীব্র আতঙ্ক। মানুষ প্রশ্ন তুলছে—“এই নরসিংদীতে কি আর নিরাপদ থাকা যাবে?” প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে সমালোচনার ঝড়।

অটোরিকশা রক্ষায় জীবন দিল মাদ্রাসাছাত্র শাহাদাত

বয়স মাত্র ১৪। সংসারের বোঝা কমাতে স্কুলের অবসরে অটোরিকশা চালাত শাহাদাত হোসেন। অথচ সেই অটোরিকশাই কেড়ে নিল তার জীবন।

৩০ নভেম্বর, শনিবার দুপুরে রায়পুরার গাবতলী–আমিরগঞ্জ সড়কের বদরপুর সেতুর কাছে তার গলা-কাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পাশে ফেলে রাখা ছিল অটোরিকশাটি।

তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, “ছিনতাইকারীরা গাড়ি নিতে ব্যর্থ হয়ে নৃশংসভাবে তাকে হত্যা করেছে বলে ধারণা করছি।”

স্থানীয়রা বলেন, “ব্যস্ত সড়কে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হলো, অথচ নজরদারি কোথায়?”

ডেকে নিয়ে হত্যা: জুয়েলারি ব্যবসায়ী প্রাণতোষকে গুলি

২ ডিসেম্বর রাত ৮টার দিকে রায়পুরার বাঁশগাড়ীর দিঘলিয়াকান্দিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জুয়েলারি ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে (৪২)। লেনদেনের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যালয়ের মাঠে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

তদন্তকেন্দ্রের পরিদর্শক মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের বউদি হেনা কর্মকার বলেন, “দুই অচেনা লোককে দেখে সন্দেহ হয়েছিল। বাইরে যেতে মানা করা হয়েছিল। তবুও কৌশলে ডেকে নিয়ে যায়।”

গ্রাম্য আধিপত্য নিয়ে সংঘর্ষ—গুলিতে নিহত কুয়েতফেরত মামুন

৮ ডিসেম্বর সকালে রায়পুরার নিলক্ষায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কুয়েতফেরত যুবক মামুন মিয়া (২৫)।

সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে দফায় দফায় সংঘর্ষ। আহত হন অন্তত ১৫–২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হয়—যা পরিস্থিতির ভয়াবহতারই প্রমাণ।

দা হাতে দুর্বৃত্তরা: সাংবাদিক ও তার বাবাকে কুপিয়ে ছিনতাই

৩০ অক্টোবর নরসিংদী নতুন বাসস্ট্যান্ড–মদনগঞ্জ সড়ক। রাতের অন্ধকারে তিন দুর্বৃত্ত মোটরসাইকেল থামিয়ে সাংবাদিক মেহেদী হাসান ও তার বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ছিনিয়ে নেয় মোবাইল, ব্যাগ, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র।

সাংবাদিক মেহেদী হাসান বলেন—“আমাদের ওপর হামলার পরও প্রতিদিন ওই এলাকায় ছিনতাই হচ্ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।”

র‍্যাব সদস্যও নিরাপদ নন: পাঁচরুখীতে এএসআই বিল্লালের ওপর হামলা

১ নভেম্বর রাত সাড়ে ১২টা। আড়াইহাজারের পাঁচরুখীতে র‍্যাব-১১ এর এএসআই মোহাম্মদ বিল্লাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। ছিনিয়ে নেয় তার মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ও পরিচয়পত্র।

র‌্যাব সদস্যের ওপর এমন নির্মম হামলা পুরো জেলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রশাসন কি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ?

দেড় মাসে: কিশোরকে গলা কেটে হত্যা, ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি, গ্রাম্য সংঘর্ষে গুলিতে মৃত্যু, সাংবাদিকের ওপর দা দিয়ে হামলা, র‍্যাব সদস্যের মোটরসাইকেল ছিনতাই এবং প্রতিদিনের মতো নতুন বাসস্ট্যান্ড–মদনগঞ্জ সড়কে ছিনতাই ও ডাকাতি।

সব মিলিয়ে নরসিংদীতে জনগণ এখন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে।

একজন স্থানীয় সমাজপতি বলেন, “অপরাধীরা পুলিশের ভয় পায় না—এটাই পরিস্থিতির ভয়ংকর বাস্তবতা।”


সমাজ বিশ্লেষকদের মতে, “অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে নরসিংদী পরিণত হবে অপরাধীদের স্বর্গরাজ্যে।”


নিহতদের পরিবার, স্থানীয় জনগণ ও সচেতন নাগরিক সমাজের দাবি— 

দ্রুত অপরাধীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়মিত বিশেষ টহল, সিসিটিভি বাড়ানো, গোয়েন্দা নজরদারি জোরদার এবং রাজনৈতিক ছত্রছায়া উচ্ছেদ।

দুর্বৃত্তদের দৌরাত্ম্য, প্রশাসনের শিথিলতা, আর অপরাধের লাগামহীন বিস্তার—সবমিলে নরসিংদীর মানুষ আজ ভীত, আশঙ্কিত।


জনগণের একটাই প্রশ্ন— “এই রক্তের হোলিখেলা আর কতদিন চলবে?”

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Преступление গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 86 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Преступление নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Преступление দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Преступление দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Преступление সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Преступление ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Преступление শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views