গুপ্ত পরিচয়ের প্যানেলেও বিপুল ভোটে জামায়াত পরাজিত: সাইদুর রহমান বাচ্চু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গুপ্ত পরিচয়ের প্যানেলেও বিপুল ভোটে জামায়াত পরাজিত: সাইদুর রহমান বাচ্চু..

Juwel Hossain avatar   
Juwel Hossain
গুপ্ত পরিচয়ের প্যানেলেও বিপুল ভোটে জামায়াত পরাজিত: সাইদুর রহমান বাচ্চু..
গুপ্ত পরিচয়ের প্যানেলেও বিপুল ভোটে জামায়াত পরাজিত: সাইদুর রহমান বাচ্চু..
ছবি: সংগৃহীত
“সরাসরি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন হয়নি। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাররা বিএনপি সমর্থিত প্যানেলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রেসিডেন্ট পদে আমার প্রতিদ্ব..

সিরাজগঞ্জের ব্যবসায়ীদের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন শেষে স্পষ্ট হয়েছে ভোটারদের রায়—জামায়াত সমর্থিত প্যানেলের প্রতি অনাস্থা এবং বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি আস্থা। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানিয়েছেন, “জামায়াতের গোপন প্যানেল বিপুল ভোটে পরাজিত হয়েছে—এটি ব্যবসায়ীদের সচেতনতার প্রতিফলন।”

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, এক যুগ পর শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। ভোট গ্রহণ শেষ হয় মধ্যরাতে এবং ফলাফল ঘোষণা করা হয় রাতেই।

বাচ্চু বলেন, “সরাসরি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন হয়নি। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটাররা বিএনপি সমর্থিত প্যানেলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রেসিডেন্ট পদে আমার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থীকে আমি প্রায় তিন গুণ বেশি ভোটে পরাজিত করেছি।”

তিনি আরও বলেন, “জামায়াত যে প্যানেল দেয়, তাদের কেউই জয়ী হয়নি। এতে প্রমাণ হয় ব্যবসায়ীরা উন্নয়ন, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক চেম্বার ব্যবস্থাপনায় আস্থাশীল।”

সাইদুর রহমান বাচ্চু বলেন, “এই বিজয় শুধু আমার নয়, ব্যবসায়ীদের বিজয়। ১২ বছর পর আমরা চেম্বারে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব হওয়ায় আমি সকল ভোটার-ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞ।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত অর্ডিনারি গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের।

এ ছাড়াও নবনির্বাচিত পরিচালক হাজী আব্দুস সাত্তার, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একাব্বর আলী আকবর, বিএনপি নেতা আবু সাইদ, হাজী জুড়ান সরকার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শফিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা ও সানজিদ হাসানসহ চেম্বারের বিভিন্ন স্তরের সদস্যরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজ মনে করছে—এই বিজয় নতুন নেতৃত্বের হাত ধরে চেম্বারের কার্যক্রমে গতি আনবে, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে উঠবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চেম্বার আবারও সক্রিয় ভূমিকা রাখবে।

Комментариев нет


News Card Generator