কামারখন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কামারখন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত..

Juwel Hossain avatar   
Juwel Hossain
কামারখন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত..
কামারখন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ ডিসেম্বর) নারীর প্রতি সহিংসতা রোধ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপাশা হোসাইন। তিনি বলেন, “নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে সামাজিক সচেতনতা এবং পারিবারিক বন্ধন আরও শক্তিশালী না হলে সহিংসতা কমানো কঠিন।” তিনি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন। তিনি নারীর আইনি অধিকার, সহায়তা পাওয়ার বিভিন্ন সরকারি সেবা এবং ভুক্তভোগীদের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও বলেন, “নারী নির্যাতন প্রতিরোধে পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কামরুন নাহার। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা নিশ্চিত করা এবং নির্যাতন প্রতিরোধে কমিউনিটি উদ্যোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই তাদের এ আয়োজন।

উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা নারী নির্যাতনের বিভিন্ন দিক, প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। শেষে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা এবং শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Keine Kommentare gefunden


News Card Generator