টাঙ্গাইল কর্মী সম্মেলনে ইমাম সেলিম: মুক্তির একমাত্র পথ আল্লাহর বিধান | আই নিউজ বিডি

টাঙ্গাইল

টাঙ্গাইল কর্মী সম্মেলনে ইমাম সেলিম: মুক্তির একমাত্র পথ আল্লাহর বিধান

****
Eidok-এ শেয়ার
টাঙ্গাইল কর্মী সম্মেলনে ইমাম সেলিম: মুক্তির একমাত্র পথ আল্লাহর বিধান
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে অনুষ্ঠিত হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে জাতির মুক্তির একমাত্র সনদ হিসেবে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে ‘দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান’ শীর্ষক এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইমাম সেলিম বলেন, মানুষের তৈরি প্রচলিত রাজনৈতিক, অর্থনৈতিক ও বিচার ব্যবস্থা আজ দেশের সংকটময় পরিস্থিতির প্রধান কারণ। তিনি বলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ কেবল একটি বাক্য নয়, এটি আল্লাহর সাথে বান্দার দ্বিপাক্ষিক চুক্তি। এর অর্থ—আল্লাহ ছাড়া আমি আর কারো হুকুম, বিধান বা আইন মানি না। এই অঙ্গীকারই হলো ঈমান।”

তিনি অভিযোগ করেন, ব্রিটিশদের প্রণয়ন করা আইন-ব্যবস্থা পরিবর্তন না করায় প্রকৃত স্বাধীনতা আজও অর্জিত হয়নি। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিচার—সবকিছুই ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেমে চলছে উল্লেখ করে তিনি বলেন, সুদভিত্তিক অর্থনৈতিক কাঠামোর কারণে দেশ আজ ২১ লাখ কোটি টাকার ঋণে জর্জরিত। গণতন্ত্র, ভোট, নির্বাচন—সবই জনগণকে বিভ্রান্ত করার হাতিয়ারে পরিণত হয়েছে। প্রশাসন, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী—কোথাও মানুষ শান্তি পাচ্ছে না। মানুষের তৈরি এই সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।

সমাধানের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, অতীতে বহুবার গণভোট হলেও দেশ আশানুরূপ ফল পায়নি। তাই সব সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠা। তিনি প্রস্তাব করেন—“আল্লাহর বিধান চাই নাকি মানুষের তৈরি বিধান চাই”—এই প্রশ্নে জাতীয় গণভোট হতে হবে। ৯০% মুসলমানের দেশে এটি আমাদের ন্যায্য দাবি।”

ইমাম সেলিম আলেম সমাজকে উদ্দেশ্য করে বলেন, “ছোটখাটো মতপার্থক্য নিয়ে নিজেদের শক্তি অপচয় করবেন না। এখনই সময় আল্লাহর বিধানের পক্ষে ঐকমত্য গড়ে তোলার। নিজেদের অবস্থান থেকে জনগণকে দীন প্রতিষ্ঠার পক্ষে উদ্বুদ্ধ করুন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, রংপুর বিভাগীয় আমির মো. মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় আমির এনামুল হক বাপ্পা, জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ ও নারী বিষয়ক সম্পাদক চায়না আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু ও সামিয়া ডলি। সভায় টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হোসেন নাজম সভাপতিত্ব করেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views