লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না
মো আসাদুজ্জামান
পীরগঞ্জ ঠাকুরগাঁও
প্রতিনিধি:
ইসলামীর যুব বিভাগের উদ্যোগে তারুণ্য উৎসব ও বর্নীল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে।
বাংলাদেশে রাজনীতি করতে হবে জনগনের কাছে জবাবদিহির রাজনীতি কারো দালালি করে নয় একথা বলেছেন আজকে ঠাকুরগাঁও পীরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ এ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে। দূরে থেকে বসে বসে দেশ চালানোর স্বপ দেখলে জনগন তা মেনে নেবে না।
আজ (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব কথা বলেন।
কায়েম বলেন, ‘ বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।’
গত ১6 বছরে দেশে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি আর কোনদিন হবেও না বলে জানিয়ে দেন তিনি।
আজ তারুণ্যের উৎসব ২০২৫ ঠাকুরগাঁ পীরগঞ্জের সমাবেশ এ প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে জেলা পর্যায়ের নেতা পাশাপাশি
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।