দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা..
দুর্গাপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে সনাতন ধর্মাবলীরা..

শনিবার বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ  মন্দিরে গীতা পাঠ ও এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময়  সনাতন ধর্মাবলীরা সারিবদ্ধভাবে বসে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য  সম্মিলিতভাবে বিশেষ প্রার্থনা করেন।

উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ  মন্দির কমিটির সাধারন সম্পাদক রাজিব তালুকদার বলেন, আজকে আমরা বেগম খালেদা জিয়ার  সুস্থতা কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছি। তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে।

Aucun commentaire trouvé


News Card Generator