গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন-২০২৫ ও শিক্ষক মর্যাদা নিশ্চিত করে… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন-২০২৫ ও শিক্ষক মর্যাদা নিশ্চিত করে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান

****
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন-২০২৫ ও শিক্ষক মর্যাদা নিশ্চিত করে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ব্যাকডো’র বিশেষ সম্মেলন-২০২৫ ও
শিক্ষক মর্যাদা নিশ্চিত করে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান

মামুন মোল্লা গোপালগঞ্জ জেলার প্রতিনিধি 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো)-এর উদ্যোগে বিশেষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় ব্যাকডো’র কেন্দ্রীয় আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ারের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষক মর্যাদা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

ব্যাকডো’র কেন্দ্রীয় আহ্বায়ক ব্যারিস্টার-অ্যাট-ল (গ্রে’স ইন, যুক্তরাজ্য), নন-ফিকশন লেখক ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার কাজী এম. এ. আনোয়ার বলেন, “জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার সুরক্ষা করা জরুরি। শিক্ষা উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই ব্যাকডো’র লক্ষ্য।” তিনি আরও বলেন, “ব্যাকডো’র মাধ্যমে একটি যাকাত ফান্ড গঠন করা হবে। এই ফান্ডের সহায়তায় এলাকার অসহায় ও প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করে তুলব। আগামী ১০ বছরের মধ্যে গরিব-মিসকিন মানুষদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হবে। আমাদের লক্ষ্য—এলাকায় যেন কোনো অসহায় বা দরিদ্র মানুষ না থাকে।”

সংগঠনের নীতি ও উদ্দেশ্য তুলে ধরে তিনি আরও বলেন, “ব্যাকডো একটি অরাজনৈতিক সংগঠন। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হবে।”

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম এবং স্থানীয় সকল গণমাধ্যমকর্মী। বক্তারা বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের অগ্রদূত। শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত হলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে।”

আলোচনা শেষে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক কল্যাণে ব্যাকডো’র কার্যক্রম আরও সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন سیاست সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 93 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন سیاست আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 65 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 98 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views