সাভারে মাহফিলে আমান উল্লাহ আমান: “বেগম জিয়া গণতান্ত্রিক আন্দোলনের… | আই নিউজ বিডি

সাভারে মাহফিলে আমান উল্লাহ আমান: “বেগম জিয়া গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আমরা সবাই জনগণের শ্রমিক..

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
সাভারে মাহফিলে আমান উল্লাহ আমান: “বেগম জিয়া গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আমরা সবাই জনগণের শ্রমিক..
সাভারে মাহফিলে আমান উল্লাহ আমান: “বেগম জিয়া গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আমরা সবাই জনগণের শ্রমিক..
ছবি: সংগৃহীত
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

 



 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “আমরা সবাই আপনাদের শ্রমিক, আপনাদের সেবক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতেন। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন—আমরা জনগণের শ্রমিক।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি ঈদগাহ মাঠে আয়োজিত এক ইসলামিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে আমান উল্লাহ আমান বলেন, “বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে।

 

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রকে সুসংহত করতে তাঁর ত্যাগ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন; তিনি সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা অনন্য। নতুন বাংলাদেশ গঠনে তাঁর অভিজ্ঞ নেতৃত্ব আজও অত্যন্ত প্রয়োজনীয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।


জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত এই ইসলামিক অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

Keine Kommentare gefunden


News Card Generator