কেরাণীগঞ্জে জুম্মার নামাজের ফাঁকে ৫৬ লাখ টাকার স্বর্ণ লুট

দোকানের মালিক জমসের নামাজে গেলে সুযোগ বুঝে একটি মাইক্রোবাসে আসা চোরের দল দ্রুত দোকানের সামনে গাড়ি থামায়। এরপর তালা ভেঙে দোকানে ঢুকে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র।..
Auf Eidok teilen
কেরাণীগঞ্জে জুম্মার নামাজের ফাঁকে ৫৬ লাখ টাকার স্বর্ণ লুট
Foto: Archiv

কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটি বাজারে জুম্মার নামাজের সময় স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ভাই ভাই জুয়েলার্স নামের দোকানটির দুটি তালা ভেঙে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অজ্ঞাত চোর চক্র। চুরি হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ টাকা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দোকানের মালিক জমসের নামাজে গেলে সুযোগ বুঝে একটি মাইক্রোবাসে আসা চোরের দল দ্রুত দোকানের সামনে গাড়ি থামায়। এরপর তালা ভেঙে দোকানে ঢুকে রেক থেকে ৮৮টি আংটি ও ২৫টি গলার চেইনসহ মূল্যবান স্বর্ণালংকার নিয়ে মুহূর্তেই পালিয়ে যায়।

জমসের বলেন, নামাজের মাঝপথে লোকজন দোকানের চুরির খবর দিলে তিনি ছুটে এসে দেখেন তালা ভাঙা এবং দোকানের ভেতর এলোমেলো। পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন।

থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় Verbrechen মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 36 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Verbrechen কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 49 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Verbrechen গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 74 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Verbrechen চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 66 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Verbrechen সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 77 Views সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার Verbrechen সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 82 Views সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার Verbrechen সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 76 Views