কেরানীগঞ্জে হাতপাখার প্রার্থীর বিশাল শোডাউন  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেরানীগঞ্জে হাতপাখার প্রার্থীর বিশাল শোডাউন 

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
কেরানীগঞ্জে হাতপাখার প্রার্থীর বিশাল শোডাউন 
কেরানীগঞ্জে হাতপাখার প্রার্থীর বিশাল শোডাউন 
ছবি: সংগৃহীত
শোভাযাত্রায় হাতপাখার প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এর নেতৃত্বে প্রায় এক হাজার মোটরসাইকেল পিকাপ এবং প্রাইভেট কার অংশ নেয়। এসময় রাস্তায় দুই পাশে হাজারো মানুষ করতালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। ..

 ঢাকা ২ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শোভাযাত্রাটি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের তুলশীখালী ব্রিজ হতে শুরু হয়ে বাস্তা  শাক্তা, কলাতিয়া, হযরতপুর হয়ে সাভারের তেতুলঝোড়া, ভাকুর্তা ঘুরে আরশিনগরে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় হাতপাখার প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম এর নেতৃত্বে প্রায় এক হাজার মোটরসাইকেল পিকাপ এবং প্রাইভেট কার অংশ নেয়। এসময় রাস্তায় দুই পাশে হাজারো মানুষ করতালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। 

শোভাযাত্রায় অংশ নেওয়া কর্মী সমর্থকরা হাতপাখার পক্ষে স্লোগান দিতে থাকে এবং তাদের প্রার্থীকে জয়ী করার আহবান জানায়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি  জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা রেজয়োন হক, কেরানীগঞ্জ মডেল থানা সভাপতি হানিফ মেম্বার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ঢাকা জেলা যুব আন্দোলনেরর সহসভাপতি সাইফুল ইসলাম,  সাধারণ সম্পাদক আলামিন শাহাদাত, শ্রমিক আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ অনেকে।

Keine Kommentare gefunden


News Card Generator