রিপোর্ট মেহেদী হাসানঃ নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকা থেকে ৫৪ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ ডিসেম্বর ২০২৫) রাত পৌনে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবির এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ডাক্তার ইব্রাহিমের বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ মুরাদ হোসেন (৩৫), পিতা মোঃ কারিম হোসেন, সাং—উত্তর সাটিরপাড়া, নরসিংদী।
২. সুমাইয়া আক্তার সোনিয়া (৩০), স্বামী সোহেল রানা, সাং—উত্তর সাটিরপাড়া, নরসিংদী।
অভিযান শেষে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৫৪,০০০ (চুয়ান্ন হাজার) টাকার জাল নোট।
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জাল নোটের উৎস ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0