বড়াইগ্রামে প্রতিবন্ধীর দোকানঘর ভেঙে পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার… | আই নিউজ বিডি

বড়াইগ্রামে প্রতিবন্ধীর দোকানঘর ভেঙে পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীর দোকানঘর ভেঙে পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার অভিযোগ..
Eidok-এ শেয়ার
বড়াইগ্রামে প্রতিবন্ধীর দোকানঘর ভেঙে পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার অভিযোগ
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিবন্ধী রব্বেল আল-আমিনের টিনসেড দোকানঘর উচ্ছেদ করে প্রতিপক্ষ মো. রউফের বিরুদ্ধে সেখানে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের প্রচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিবন্ধীর স্ত্রী হোসনেয়ারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দাখিল করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগটি পাঠ করেন।

অভিযোগকারী উপজেলার নেংটাদহ গ্রামের রব্বেল আল-আমিনের স্ত্রী, আর বিবাদী রউফ একই গ্রামের মৃত সামসুল হকের পুত্র।

বৃহস্পতিবার নেংটাদহ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীর স্ত্রী হোসনেয়ারা ও স্থানীয়রা জানান, প্রায় দশ বছর আগে নেংটাদহ মৌজার আরএস ১৭৪ নং দাগে রব্বেল আল-আমিন তিন শতাংশ জমি ক্রয় করে একটি টিনসেড দোকানঘর তৈরি করেন। হঠাৎ প্রতিপক্ষগণ দোকানঘরটি ভেঙে দিয়ে ইটের পাকা ঘর নির্মাণ শুরু করলে হোসনেয়ারা আদালতে হাজির হয়ে দোকানঘর ভাঙা ও জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ শুরুর অভিযোগ আনেন।

তাদের ঘর নির্মাণে বাধা-নিষেধ করলে মারপিটের হুমকি দেওয়া হয়। তার স্বামী প্রতিবন্ধী ও অসহায় মানুষ। এ অবস্থায় হোসনেয়ারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Khác সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views