নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধর, ১৫ দিন গৃহবন্দী করে রাখার… | আই নিউজ বিডি

নাটোর

নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধর, ১৫ দিন গৃহবন্দী করে রাখার অভিযোগ

বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধর, ১৫ দিন গৃহবন্দী করে রাখার অভিযোগ
Eidok-এ শেয়ার
নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধর, ১৫ দিন গৃহবন্দী করে রাখার অভিযোগ
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকাসক্ত ভাতিজা ও চাচাতো ভাইয়ের নির্যাতনে এক বৃদ্ধ দম্পতি প্রায় ১৫ দিন ধরে নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় ছিলেন। উপজেলার ১ নং জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামে আলহাজ্ব মোসলেম উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সরেজমিনে গেলে তাদের নিজ ঘরে আতঙ্কিত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ২২ নভেম্বর সকালে একা পেয়ে মাদকাসক্ত দুই ভাতিজা তৌকির ও তারেক এবং চাচাতো ভাই ফিরোজ ওই বৃদ্ধ মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধারে গেলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের অন্য সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তারা প্রাণে রক্ষা পান।
ঘটনার পর থেকে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসায় তারা বাড়ির বাইরে বের হতে পারেননি। অসুস্থ হওয়া সত্ত্বেও চিকিৎসা নিতে না পেরে তারা ঘরেই বন্দী ছিলেন।

ঘটনার পর ২৪ নভেম্বর বৃদ্ধ দম্পতির জামাতা, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর এক কর্মকর্তা, বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গণমাধ্যমকর্মীদের নজরে এলে সাংবাদিকদের সহযোগিতায় বৃদ্ধ দম্পতি অবশেষে ঘর থেকে বের হতে সক্ষম হন।
এ ঘটনায় দম্পতির একমাত্র ছেলে মাসুম আহমেদও বড়াইগ্রাম থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা সিনিয়র সিটিজেন হিসেবে সকল ধরনের আইনি সহায়তা পাবেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views