সাতক্ষীরা-২ আসনের দেবহাটায় মুহাদ্দিস আব্দুল খালেক’র নির্বাচনী… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরা-২ আসনের দেবহাটায় মুহাদ্দিস আব্দুল খালেক’র নির্বাচনী গণসংযোগ ও পথসভা

সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় নির্বাচনী গণসংযোগ ও পথ..
I-share sa Eidok
সাতক্ষীরা-২ আসনের দেবহাটায় মুহাদ্দিস আব্দুল খালেক’র নির্বাচনী গণসংযোগ ও পথসভা
Larawan: kuha mula sa arkibo

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক দেবহাটায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর '২৫) সকালে পারুলিয়া বাজার ও বিকালে হাদিপুর বাজারে এ নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

এ নির্বাচনী গণসংযোগ ও পথসভায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরা দীর্ঘদিন ধরে অবহেলিত অথচ সাতক্ষীরা সরকারের জন্য জাতীয় রাজস্ব থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অর্থনীতি অঙ্গনসহ বিভিন্ন জায়গা থেকে ভূমিকা রেখে আছে। সাতক্ষীরা উন্নয়নের জন্য যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা শুরু হলেও এখনও পর্যন্ত আমরা অনেক পিছিয়ে আছি। এ ব্যাপারে আমরা অগ্রপূর্ন ভুমিকা রাখবো, বিভিন্ন এলাকায় জলবদ্ধতা , মাদক এটা ছড়াছড়ি আছে এ ব্যাপারে আমরা বলিষ্ঠ ভুমিকা রাখবো জনগণকে সাথে দিয়ে। 

তিনি আরো বলেন, আমার যা সম্পত্তি আছে বসতবাড়ি ছাড়া বাকিটা জনগনের ও সংগঠনের জন্য অপ্পো করে দিয়েছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে নির্বাচিত হওয়ার পরে যে ভাতা ও অনুদান সরকার থেকে দেওয়া হবে এবং আমার পক্ষ থেকে যেটা প্রাপ্ত সেটাও জনগনের জন্য আমি উৎসর্গ করার জন্য তৈরি আছি। এবং গরিব, মেধাবী ছাত্র, দুস্থ, অসুস্থ যারা হাসপাতালে চিকিসাৎধীন আছেন এসমস্ত ক্ষেত্রে আমি এটাকে ব্যয় করায় চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারী আবু সাঈদ, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. সোহরাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার, নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী এনামুল কবির বকুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Pulitika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Pulitika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Pulitika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Pulitika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Pulitika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Pulitika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Pulitika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views