নারীর কর্মসংস্থান ও খেলাধুলার বিকাশে কালাইয়ে সেলাই মেশিন-খেলার সামগ্রী বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নারীর কর্মসংস্থান ও খেলাধুলার বিকাশে কালাইয়ে সেলাই মেশিন-খেলার সামগ্রী বিতরণ..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
নারীর কর্মসংস্থান ও খেলাধুলার বিকাশে কালাইয়ে সেলাই মেশিন-খেলার সামগ্রী বিতরণ..
নারীর কর্মসংস্থান ও খেলাধুলার বিকাশে কালাইয়ে সেলাই মেশিন-খেলার সামগ্রী বিতরণ..
ছবি: সংগৃহীত
****

নারীর কর্মসংস্থান ও খেলাধুলার বিকাশে কালাইয়ে সেলাই মেশিন-খেলার সামগ্রী বিতরণ

সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের কালাই উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব তহবিল থেকে ক্রয়কৃত এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আকতার জাহান। তিনি বলেন, “এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ নারীর কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এমন কার্যক্রম অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ১০ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ধরনের খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলার পাঁচটি ক্রীড়া ক্লাবকে খেলাধুলার সরঞ্জাম দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




کوئی تبصرہ نہیں ملا


News Card Generator