তাহিরপুরে আনিসুল হকে'র উদ্দোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া… | আই নিউজ বিডি

তাহিরপুরে আনিসুল হকে'র উদ্দোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

****
Eidok-এ শেয়ার
তাহিরপুরে আনিসুল হকে'র উদ্দোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) বিকালে তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনিত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ তিনি মারাত্মক অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি। দেশের ১৮কোটি মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছেন। দেশের মানুষ নেত্রীকে এতো ভালোবাসে তা আজ প্রমাণ হয়েছে।

নেতা তারেক রহমানের খুব শীঘ্রই দেশে ফিরবেন। নেতাকর্মীদের সাথে নিয়ে দেশের মানুষের কল্যাণে বাবা মায়ের আদর্শে কাজ করবেন। এই আশা নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকব।
দোয়া মাহফিলে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।##
তারিখ: ২/১২/২৫

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Política গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 42 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Política জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 68 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Política মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Política টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Política সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Política আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Política কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 74 Views