শেরপুরে সংবাদের জেরে সরেজমিনে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দল | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে সংবাদের জেরে সরেজমিনে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দল

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। বগুড়ার শেরপুরে বাঙালী নদীর ভয়াবহ ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে পাউবোর একটি প্রকৌশলী দল।..
Eidok-এ শেয়ার
শেরপুরে সংবাদের জেরে সরেজমিনে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী দল
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন তাঁরা এবং গ্রামবাসীকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘শেরপুরে বাঙালী নদীর ভাঙনে হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্পের ঘর’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর মঙ্গলবার দুপুরে উপজেলার সুঘাট ও সীমাবাড়ি ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় ছুটে আসেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ-২-এর উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল ও শেরপুর শাখার কার্যসহকারী মাসুদ রানা। প্রকৌশলী দল নদী তীরবর্তী অন্তত দুই কিলোমিটার এলাকা হেঁটে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, নদীর পানি কমার সঙ্গে সঙ্গে পাড়ের মাটি ধসে পড়ছে। এতে সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের প্রায় ২৫০ থেকে ৩০০ মিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হুমকির মুখে রয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরসহ বহু বসতবাড়ি।

এছাড়া সীমাবাড়ি ইউনিয়নের ঘাশুড়িয়া গ্রামের ৪০০ মিটার এবং নলুয়া গ্রামের ৩০০ মিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে এই কর্মকর্তা বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের আগে বিষয়টি আমাদের জানা ছিল না। সরেজমিনে এসে ভাঙনের সত্যতা পেয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার ছবি ও তথ্য সংগ্রহ করেছি। বিষয়টি বিস্তারিতভাবে দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পরিদর্শনকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চকপাহাড়ি গ্রামের বৃদ্ধা ফুয়ারা খাতুন (৬৫), ঘাশুড়িয়া গ্রামের নূরে আলম, মো. মনিরুজ্জামান ও গোলাম মোহাম্মদ। তাঁরা ক্ষোভ প্রকাশ করে কর্মকর্তাদের জানান, এক বছর আগে অপরিকল্পিতভাবে নদী খননের কুফল এখন তাঁরা ভোগ করছেন।

গ্রামবাসীর অভিযোগ, খননের সময় মূল নকশা না মেনে লোকালয়ের দিকে নদী গভীর করা হয়েছিল। তখন অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেননি। এলাকাবাসীর দাবি, তখন অভিযোগ আমলে নিলে আজ এই দুই ইউনিয়নের মানুষকে ভিটেমাটি ও ফসলি জমি হারানোর আতঙ্কে দিন কাটাতে হতো না।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 62 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 55 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 43 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 61 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 50 Views