ইতি বেগম হত্যার বিচার দাবিতে লতিফপুরে উত্তাল মানববন্ধন | আই নিউজ বিডি

ইতি বেগম হত্যার বিচার দাবিতে লতিফপুরে উত্তাল মানববন্ধন

মোঃ মামুন মোল্লা ঢাকা বিশেষ প্রতিনিধি 


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগমের (২০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাজুড়ে তীব..
Eidok-এ শেয়ার
ইতি বেগম হত্যার বিচার দাবিতে লতিফপুরে উত্তাল মানববন্ধন
ছবি: সংগৃহীত

৩

ইতি বেগম হত্যার বিচার দাবিতে লতিফপুরে উত্তাল মানববন্ধন
 
মোঃ মামুন মোল্লা ঢাকা বিশেষ প্রতিনিধি 
 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগমের (২০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সোমবার  (১ ডিসেম্বর) বিকাল পাঁচটায়  লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ অংশ নেন। হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ইতি বেগম হত্যাকারী রাসেল শেখসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
 
মানববন্ধনে বক্তারা বলেন,
“একজন অন্তঃসত্ত্বা তরুণীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা—এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং পরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড। আমরা এই হত্যার বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।”
 
এর আগে ৩০ নভেম্বর সন্ধ্যায় লতিফপুর গ্রামের রাসেল শেখের বাড়ির পাশের জলাশয় থেকে ইতি বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। তিনি নিখোঁজ ছিলেন ৭ দিন ধরে। স্বামী রাসেল শেখ ২৬ নভেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
 
ঘটনার পর থেকেই রাসেল শেখ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
 
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, “ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারে কাজ চলছে।”
 
পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর এলাকার ইতি বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় তিন বছর আগে রাসেল শেখের সঙ্গে তার বিয়ে হয়।
 
মানববন্ধনে অংশ নিয়ে গ্রামবাসী জানান, “ইতির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। যত দ্রুত সম্ভব সত্য উদঘাটন ও ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportsnyheder নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 76 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportsnyheder শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 102 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportsnyheder শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 128 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportsnyheder অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 121 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportsnyheder শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 84 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportsnyheder খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 137 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportsnyheder সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 119 Views