বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে ব্র্যাক এনজিওর কর্মীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। সোমবার(১লা ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনি: জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার এ আদেশ দেন। দন্ড প্রাপ্ত জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত: লুৎফর শেখের ছেলে। ব্রাক এজিওর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফকির মোঃ নওরেশু জামান লালন জানান,বাগেরহাট সদর উপজেলার ব্র্রাক এনজিও যাত্রাপুর শাখার পিও, মাইক্রোফাইন্যান্স (দাবী) পদে কর্মরত এক কর্মী গত ২৩ সালের ১লা আগস্ট দুপুরে সার্ভে করার উদ্দেশ্যে ইউনিয়নের বেনেগাতী গ্রামে জনৈক সনাতন দাস এর বাড়ীতে সার্ভে করার কথাবার্তা বলার সময় আসামী জিহাদ শেখ উক্ত বাড়ীতে আমিয়া বলে সামনে একটি বাড়ী আছে তাহারা লোন নেবে বলিয়া ডেকে নিয়ে যায় বেনেগাতী এলাকার ঘোষদের বাগানের ভিতর মাটির রাস্তায় পৌছালে বৃষ্টি শুরু হয়। ঐ সময় রাস্তায় কোন লোকজন না থাকায় আসামী জিহাদ শেখ গলার উপর দা ধরে। মাটির রাস্তায় উপর জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী /০৩) এবং অধিক তর সংশোধনী/২০২০ এর ৯ (১) ধারায় জিহাদ শেখ একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামি জিহাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আদালতের বেঞ্চ সহকারী জানান, ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত যাবত জীবন কারাদন্ড ১০হাজার টাকা জরিপানা ও অনাদায়ে ১ বছরের সাজা ঘোষনা করেন।
বাগেরহাটে এনজিওর কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন | আই নিউজ বিডি
বাগেরহাটে এনজিওর কর্মী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0