পটুয়াখালী

পটুয়াখালীতে শারীরিক পরিবর্তন: জুবাইদা থেকে তানভীর—পরিবারে বিস্ময় ও উচ্ছ্বাস

পটুয়াখালীতে ১২ বছর বয়সী জুবাইদা আক্তারের শারীরিক পরিবর্তনের ঘটনা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। পরিবার বিষয়টিকে দैবিক মনে করলেও চিকিৎসকরা বলছেন—এটি ক্রোমোজোমগত বা চিকিৎসাগত কারণেও ঘটতে পারে।..
Eidok-এ শেয়ার
পটুয়াখালীতে শারীরিক পরিবর্তন: জুবাইদা থেকে তানভীর—পরিবারে বিস্ময় ও উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে ঘটে গেছে অদ্ভুত এক ঘটনা। পরিবার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ১২ বছর বয়সী জুবাইদা আক্তার আখি শারীরিকভাবে পরিবর্তিত হয়ে বর্তমানে “তানভীর ইসলাম” নামে পরিচিত।

দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান তানভীর স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। পরিবার জানায়, দুই মাস আগে জুবাইদার হঠাৎ নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠলেও পরে এক সকালে ঘুম থেকে ওঠার পর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবার। বিষয়টি নিশ্চিত হতে তারা ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।

তানভীরের বাবা আবুল কালাম জানান,
“এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। আমরা খুশি। তবে আগের চিকিৎসার খরচে আর্থিকভাবে খুবই অসুবিধায় আছি।”
দাদা মজিদ চৌকিদার বলেন,-“আল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন। আমরা খুব খুশি।”

এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলীদের ভিড় বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দারা এটিকে “দেখার মতো ঘটনা” বলে বিবেচনা করছেন।

নিজের অভিজ্ঞতা জানাতে তানভীর বলে,
“বাড়িতে ঘুম থেকে উঠে দেখি শরীরে পরিবর্তন এসেছে। ডাক্তার দেখানোর পর সবকিছু বদলে ফেলেছি। এখন ভালো আছি। ভবিষ্যতে ইসলামী সংগীতশিল্পী হতে চাই।”

তবে এ নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, “বিজ্ঞানের ভাষায় অলৌকিক ভাবে এমন রূপান্তর সম্ভব নয়। তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে জন্মগত ক্রোমোজোমগত সমস্যা কিংবা চিকিৎসাগত ছোটখাটো অস্ত্রোপচারের মাধ্যমে এ ধরনের পরিস্থিতি হতে পারে।”

পরিবার ঘটনাটিকে দैবিক বলে মানলেও চিকিৎসকরা বিষয়টিকে চিকিৎসা-বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 ভিউ