বগুড়া শেরপুরে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩ | আই নিউজ বিডি

বগুড়া

বগুড়া শেরপুরে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩

র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার (২৯ নভেম্বর) রাতে শেরপুর উপজেলার মির্জাপুরে অভিযান চালিয়ে ১৫৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা ও আসামিদ..
Eidok-এ শেয়ার
বগুড়া শেরপুরে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

গ্রেফতার জাল নোটকারবারীরা হলেন— নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের গদনকুড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নায়েব আলী নায়েব (৪২), একই উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের আবদুর রশিদের ছেলে এনামুল হক (২৯) ও রাজশাহীর তানোড় উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাওড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে রফিকুল ইসলাম রফিক (৪২)।

 

র‌্যাব সূত্র জানায়, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার ফারুক হোসেন শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তার ফেসবুক আইডিতে পাথর বিক্রির কিছু ছবি পোস্ট দেন। শুক্রবার রাতে মৃত আবদুর রশিদ তরফতারের ছেলে ফারুক হোসেনের (২৪) বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে নায়েব আলী নায়েব, রফিকুল ইসলাম রফিক ও এনামুল হককে গ্রেফতার করা হয়। তাদের কাছে এক হাজার টাকা মূল্যমানের ১৫৭টি জাল নোট উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছে তিনটি সাদাকালো রঙের ছোট পাথর, তিনটি মোবাইল ফোন ও নগদ চার হাজার ২১০ টাকা পাওয়া যায়। পরবর্তীতে তাদের তিনজনকে শেরপুর থানায় হস্তান্তর ও মামলা করা হয়েছে। শে

রপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, রোববার আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Nouvelles du district বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Nouvelles du district মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Nouvelles du district প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Nouvelles du district মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Nouvelles du district রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Nouvelles du district খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Nouvelles du district রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views