পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি… | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
Eidok-এ শেয়ার
পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, ছড়া, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ খাবার, খেলাধুলা এবং নানা বিনোদনমূলক কার্যক্রম। সার্বিক আয়োজন ও শিশুদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় রঙিন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্যা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া।

শিক্ষকরা জানান, এমন আয়োজন শিশুদের স্কুলমুখী করতে, সামাজিকতা বাড়াতে এবং পাঠ্যবহির্ভূত কার্যক্রমে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশুদের মানসিক বিকাশে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Bezirksnachrichten বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Bezirksnachrichten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Bezirksnachrichten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Bezirksnachrichten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Bezirksnachrichten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Bezirksnachrichten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Bezirksnachrichten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views