মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো… | আই নিউজ বিডি

মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ

মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
মোঃ মামুন মোল্লা ঢাকা বিশেষ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে চ..
Eidok-এ শেয়ার
মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
ছবি: সংগৃহীত

 

মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
মোঃ মামুন মোল্লা ঢাকা বিশেষ প্রতিনিধি 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগমের (২০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার  (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পূর্ব পাশের একটি জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ইতি বেগমকে পাওয়া যাচ্ছে না বলে তাঁর স্বামী রাসেল শেখ গত ২৬ নভেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের চার দিন পর স্থানীয়দের দেখা মিললে খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেন মোঃ মেহেদী হাসান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স)। তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসআই মোবারক হোসেন। পরে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল এবং মুকসুদপুর থানা সার্কেল নাফিছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত করেন।

এলাকাবাসী জানান, ইতি বেগম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এটি ‘নির্মম হত্যাকাণ্ড’ বলে দাবি করেন তারা। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।

পুলিশ জানায়, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী রাসেল পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা کھیل کی خبریں নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 78 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় کھیل کی خبریں শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 110 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল کھیل کی خبریں শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 132 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ کھیل کی خبریں অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 123 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড کھیل کی خبریں শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 97 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন کھیل کی خبریں খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 138 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন کھیل کی خبریں সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 122 Views