সাতক্ষীরার তালায় ৮ দলীয় জোটের মিছিল ও পথসভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় ৮ দলীয় জোটের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জুলাই  জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী  ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলীয় জোট খুলনা  বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ৮ দলীয় জোট তালা উপজেলা শাখার আয়োজনে স্বাগত মিছিল ও ..
Eidok'ta paylaş
সাতক্ষীরার তালায় ৮ দলীয় জোটের মিছিল ও পথসভা অনুষ্ঠিত
Fotoğraf: derleme

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

জুলাই  জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী  ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলীয় জোট খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ৮ দলীয় জোট তালা উপজেলা শাখার আয়োজনে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৩০ নভেম্বর '২৫) বিকাল ৫ টায় উপজেলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ডাক বাংলো মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির আলহাজ্ব ডাক্তার মাহমুদুল হক।

উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন  তালা উপজেলা সভাপতি সভাপতি মাওলানা আব্দুস সবুর, সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ হোসেন, দাওয়া সম্পাদক ডাঃ আহসানুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা অফিস সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেন, মাগুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, মাগুরা ইউনিয়ন আমির কামাল হোসেন, খলিলনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আকবর হোসেন, তালা সদর ওয়ার্ড সেক্রেটারি ওয়াহিদুজ্জামান রিপন,শিক্ষক আল আমিন, আব্দুস সবুর প্রমুখ। পথসভায় বক্তারা বলেন খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করার স্বার্থে  সমাবেশে দলে দলে যোগ দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Politika গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 40 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Politika গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 72 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Politika আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 81 Views নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ Politika নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদল নেতা সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশের গুজব ছড়ানোর অভিযোগ 58 Views আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ Politika আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 26 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার Politika পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 46 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের Politika তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 39 Views