জয়পুরহাটে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামে ৫ বছরের শিশু নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সৎ মা জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাঈম আক্কেলপুর উপজেলার তিলকপুর গিলাকুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাঈমের এক বছর বয়সে তার মা মারা যাওয়ার পর তার বাবা জাহানারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। রবিবার দুপুরে নাইমকে বাড়ির বাথরুমে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। এসময় তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্থানীয় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে তার সৎ মাকে অবরুদ্ধ করে রাখে।

আক্কেলপুর থানার এসআই গনেশ চন্দ্র রায় বলেন, সৎ মা শিশুটিকে হত্যা করেছে স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তার সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 3 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Районные новости জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের Районные новости ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views