বাগেরহাটের চুলকাটিতে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ: ৬ লক্ষ… | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটের চুলকাটিতে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ: ৬ লক্ষ টাকার ক্ষতি

****
Eidok-এ শেয়ার
বাগেরহাটের চুলকাটিতে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ: ৬ লক্ষ টাকার ক্ষতি
ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রনজিৎপুর দক্ষিণপাড়া গ্রামে পৃথকভাবে দুইটি মৎস্যঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, বাগেরহাট উপজেলার রনজিৎপুর গ্রামের সুশান্ত দাশের ২ একরের মৎস্যঘেরে সোনালী গলদা  জাতের মাছ চাষ করে আসছেন। ঘেরে তিনি ৪ লক্ষাধিক টাকার মাছের পোনা মজুদ করেন। গত (৩০ নভেম্বর) রবিবার রাত অনুমান সাড়ে ১২ টার সময়  দুর্বৃত্তরা ঘের মালিক সঞ্জয় দাশ ও তার ২ জন কর্মচারীকে ঘেরের বাসায় বেধে রেখে বিষ প্রয়োগ করে রাত ৪টা পর্যন্ত মাছ শিকার করে নিয়ে যায়। এরপরে পরদিন সকালে ঘেরে থাকা বাকি গলদা মাছ মরে পঁচে ভেসে ওঠে। এতে ঘের মালিকের ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। 
ভুক্তভোগী সঞ্জয় জানান এ ঘটনায় চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর ঘেরটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছেন। বাগেরহাট সদর মডেল থানায় এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া রয়েছে। এর পূর্বে উপজেলার একই গ্রামে কয়েকবার মৎস্যঘেরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেছে ঘের মালিকরা এখন ভয়ে আতংকে দিন কাটাচ্ছে। এব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমরা ঘটনাস্থল বিষ প্রযোগ মাছের ঘের পরিদর্শন করেছি, আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত আইন-আদালত ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 36 ভিউ তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি আইন-আদালত তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 34 ভিউ বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট আইন-আদালত বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 46 ভিউ এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় আইন-আদালত এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 70 ভিউ কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আইন-আদালত কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 61 ভিউ দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ আইন-আদালত দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 93 ভিউ দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি আইন-আদালত দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে ৫৪ বিজিবি 91 ভিউ