রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত..
রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত..
ছবি: সংগৃহীত
রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুটিয়াটলি এলাকায় কাভার্ডভ্..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুটিয়াটলি এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহাবুব হোসেন (৪০) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। রোববার সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াডাঙ্গীর কালমেঘ এলাকার বাসিন্দা মাহাবুব হোসেন মারা যান।

অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সড়কে দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

Nenhum comentário encontrado


News Card Generator