বরগুনায় সনাক–ইয়েস–এসিজি সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় সভা: দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এক মঞ্চে তিন প্ল্যাটফর্ম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনায় সনাক–ইয়েস–এসিজি সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় সভা: দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এক মঞ্চে তিন প্ল্যাটফর্ম..

Mj Moumi avatar   
Mj Moumi
বরগুনায় সনাক–ইয়েস–এসিজি সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় সভা: দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এক মঞ্চে তিন প্ল্যাটফর্ম..
বরগুনায় সনাক–ইয়েস–এসিজি সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময় সভা: দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এক মঞ্চে তিন প্ল্যাটফর্ম..
ছবি: সংগৃহীত
সুশাসিত স্বদেশ—সকলের সমান অধিকার চাই, কার্যকর দুর্নীতি প্রতিরোধ; এই দেশ আমাদের, একে দুর্নীতিমুক্ত করার দায়িত্বও আমাদের”—এই মূল স্লোগানকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো সনাক–ইয়েস–এসিজি সমন্বয় ও অভিজ্ঞ..

মোঃইউসুফ সাগর 

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের গাঙচিল মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার আয়োজনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে সনাক সদস্যসহ ইয়েস ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি ডা.মনিজা। সনাকের কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মো. নাজমুল হোসেন খান, এরিয়া কো-অর্ডিনেটর–সিই, টিআইবি,বরগুনা সনাক।

দুর্নীতিবিরোধী আন্দোলনের অর্জন, চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা ও শিক্ষণীয় বিষয় তুলে ধরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন সনাকের বিভিন্ন উপ-কমিটির সদস্যরা। পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাকের সাবেক সভাপতি মনরি হোসনে কামাল সভাটি সঞ্চালনা করেন।

সভায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের বাঁধা ও প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. লুৎফর রহমান খান, শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. ধীরেন্দ্র নাথ সরদার এবং পরিবেশ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মনরি হোসনে কামাল।

প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রয় বিষয়ক কমিটির আহ্বায়ক হামিদা বেগম এবং সনাক সহ-সভাপতি হাজী মো. হারুনর রশীদ। টিআইবির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন কাজী শফিকুর রহমান, কোঅর্ডিনেটর, সিই টিআইবি।

সেশন শেষে সনাক সভাপতি অ্যাড. আনিসুর রহমান উপস্থিত সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান। তিনি বলেন, “এই দেশ আমাদের—একে দুর্নীতিমুক্ত করার দায়িত্বও আমাদেরই। দুর্নীতি দারিদ্র্য ও অবিচার বাড়ায়। আসুন, দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই—এখনই।”

তার বক্তব্যের মধ্য দিয়েই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এর পরে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইমরান হোসেন, এসিজি সহ-সমন্বয়কারী, বরগুনা সদর হাসপাতাল।

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator