রিপোর্টার: সাহেদ আহমদ রিপন
সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর (৬৫ ইবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে একটি মিনি পিকআপ ভর্তি ভারতীয় অবৈধ চা পাতা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে মিনি পিকআপ ও চালক সহ অবৈধ পণ্য
অভিযানের বিস্তারিত
অদ্য বিকাল ০৫:৫০ ঘটিকায়, সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিএ-৮২৭৩–এর মেজর ইমরান আল জিহাদ (৬৫ ইবি)–এর নেতৃত্বে একটি সেনা টহল টিম গোলাপগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা হন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, চারখাই বাজার হতে গোলাপগঞ্জের উদ্দেশ্যে একটি মিনি পিকআপে ভারতীয় অবৈধ চা পাতা পাচারের চেষ্টা চলছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর টহল টিম সন্দেহভাজন পিকআপটিকে অনুসরণ করে কিছু দূর আসার পর নুরজাহান পাম্পের সামনে থামিয়ে দেয়। পরে ড্রাইভারসহ পিকআপটি আটক করে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটককৃত ব্যক্তির পরিচয়
নাম: মোঃ জাহাঙ্গীর (৩২),পিতা: জনাব আলী,গ্রাম: আদিনাবাদ,ইউনিয়ন: চারখাই,থানা: বিয়ানীবাজার,জেলা: সিলেট
জব্দকৃত পণ্যের বিবরণ
চা পাতা: (২৫×৪০) মোট ১০০০ কেজি
আনুমানিক বাজারমূল্য: ৫ লক্ষ টাকা (মাত্র)
সেনাবাহিনীর মতে, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় ভারতীয় চা পাতার অবৈধ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযান সীমান্তবর্তী চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
অদ্য ০৭:৫০ ঘটিকায়, জব্দকৃত চা পাতা, পিকআপ এবং আটক ড্রাইভারকে যথাযথ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গোলাপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ–এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন—
এফ এস সৈনিক আঃ ওয়াহেদ, ৬৫ ইবি, গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0