জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের সভাপতি; বিএনপির সম্পাদক | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের সভাপতি; বিএনপির সম্পাদক

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাট আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের সভাপতি; বিএনপির সম্পাদক
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৯৩ ভোট পেয়ে এ্যাড. মোমেন ফকির ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক পদে এ্যাড. শহিদুল ইসলাম ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে সর্বমোট ২০৫ ভোটের মধ্যে পড়েছে ২০১ভোট।

এ ফলাফল ঘোষনা করেন উক্ত নির্বাচনের প্রধাণ নির্বাচন কমিশনার আব্দুর রহমান সরকার। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহ-সভাপতি পদে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাড. এ কে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে ১০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ্যাড. গোলাম মওদুদ শাহরিয়ার, আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাসানুজ্জামান নান্নু।

এছাড়াও জাতীয়তাবাদী প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিরীক্ষা সম্পাদক পদে আব্দুল মুমিন হামিদুল, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর ই আলম সিদ্দিক, সদস্য পদে তিন জন সোহেলী পারভীন, গোলাম মওলা, ফিরোজ আহমেদ।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন আব্দুর রহমান সরকার। নির্বাচন কমিশনার ছিলেন নূর নবী মল্লিক ও আশরাফ আলী। 

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Nouvelles du district মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Nouvelles du district ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Nouvelles du district ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Nouvelles du district জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের Nouvelles du district ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views