বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ ইবি’র সফল অভিযানে সিলেটের-গোলাপগঞ্জ-উপজেলয়… | আই নিউজ বিডি

সিলেট

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ ইবি’র সফল অভিযানে সিলেটের-গোলাপগঞ্জ-উপজেলয়- ভারতীয় অবৈধ চা পাতা জব্দ: তারিখঃ ২৯ নভেম্বর ২০২৫ ইং

****
Eidok-এ শেয়ার
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ ইবি’র সফল অভিযানে সিলেটের-গোলাপগঞ্জ-উপজেলয়- ভারতীয় অবৈধ চা পাতা জব্দ:  তারিখঃ ২৯ নভেম্বর ২০২৫ ইং
ছবি: সংগৃহীত


বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ ইবি’র সফল অভিযানে
সিলেটের-গোলাপগঞ্জ-উপজেলয়- ভারতীয় অবৈধ চা পাতা জব্দ: 
তারিখঃ ২৯ নভেম্বর ২০২৫ ইং

রিপোর্টার: সাহেদ আহমদ রিপন

সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫ ব্যাটালিয়ন (৬৫ ইবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে একটি মিনি পিকআপ ভর্তি ভারতীয় অবৈধ চা পাতা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে পিকআপের চালকসহ অবৈধ পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

অভিযানের বিস্তারিত

অদ্য ০৫:৫০ ঘটিকায়, সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিএ-৮২৭৩–এর মেজর ইমরান আল জিহাদ (৬৫ ইবি)–এর নেতৃত্বে একটি সেনা টহল টিম গোলাপগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা হন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, চারখাই বাজার হতে গোলাপগঞ্জের উদ্দেশ্যে একটি মিনি পিকআপে ভারতীয় অবৈধ চা পাতা পাচারের চেষ্টা চলছে। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর টহল টিম সন্দেহভাজন পিকআপটিকে অনুসরণ করে কিছু দূর আসার পর নুরজাহান পাম্পের সামনে থামিয়ে দেয়। পরে ড্রাইভারসহ পিকআপটি আটক করে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আটককৃত ব্যক্তির পরিচয়

নাম: মোঃ জাহাঙ্গীর (৩২),পিতা: জনাব আলী,গ্রাম: আদিনাবাদ,ইউনিয়ন: চারখাই,থানা: বিয়ানীবাজার,জেলা: সিলেট


জব্দকৃত পণ্যের বিবরণ

চা পাতা: (২৫×৪০) মোট ১০০০ কেজি

আনুমানিক বাজারমূল্য: ৫ লক্ষ টাকা (মাত্র)

সেনাবাহিনীর মতে, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় ভারতীয় চা পাতার অবৈধ প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অভিযান সীমান্তবর্তী চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

অদ্য ০৭:৫০ ঘটিকায়, জব্দকৃত চা পাতা, পিকআপ এবং আটক ড্রাইভারকে যথাযথ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গোলাপগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ–এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন—
এফ এস সৈনিক আঃ ওয়াহেদ, ৬৫ ইবি, গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 28 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 107 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views