চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন..

Bidhan Das avatar   
Bidhan Das
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন..
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন..
ছবি: সংগৃহীত
মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন..
মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ৫ দিন ব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
 
শনিবার দুপুরে ঠাকুরগাঁও চিনিকলের জামতলাতে শ্রমিকদের সাথে গেট মিটিং চলাকালে ৫ দিন ব্যাপী এ আন্দোলন কর্মসুচি ঘোষণা করেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস। 
 
চার দফা দাবি গুলো হলো- ১.মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ ও কানামনা শ্রমিক-কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ প্রদান। ২.শ্রমিক-কর্মচারীদের দৈনিক হাজিরা নূন্যতম ৭০০ টাকা প্রদান। ৩.মুজুরি কমিশন শ্রমিকদের ১৫% বিশেষ সুবিধা প্রদান ৪. শুক্রবার ও ছুটির দিন কাজ করলে আট ঘন্টার ওটি প্রদান করতে হবে। 
 
 
দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচী ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস জানান, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের প্রথম দিনে গেট মিটিং ও সংবাদ সম্মেলন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপার,  উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানা অফিসার ইনচার্জ বরাবরে দাবিনামা প্রদান। এর পরের কর্ম দিবস গুলোতে প্রতিদিন  বিক্ষোভ মিছিল ও ঘন্টা অনুসারে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এই শ্রমিক নেতা। 
 
গেট মিটিং-এ অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন খান রতন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক  ফেডারেশনের নির্বাহী সদস্য রুহুল আমিন সহ মিলের সাবেক ও বর্তমান শ্রমিক নেতৃবৃন্দ।
Комментариев нет


News Card Generator