চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন

মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন..
Eidok-এ শেয়ার
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিক-কর্মচারীদের আন্দোলন
ছবি: সংগৃহীত
মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ৫ দিন ব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।
 
শনিবার দুপুরে ঠাকুরগাঁও চিনিকলের জামতলাতে শ্রমিকদের সাথে গেট মিটিং চলাকালে ৫ দিন ব্যাপী এ আন্দোলন কর্মসুচি ঘোষণা করেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস। 
 
চার দফা দাবি গুলো হলো- ১.মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ ও কানামনা শ্রমিক-কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ প্রদান। ২.শ্রমিক-কর্মচারীদের দৈনিক হাজিরা নূন্যতম ৭০০ টাকা প্রদান। ৩.মুজুরি কমিশন শ্রমিকদের ১৫% বিশেষ সুবিধা প্রদান ৪. শুক্রবার ও ছুটির দিন কাজ করলে আট ঘন্টার ওটি প্রদান করতে হবে। 
 
 
দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচী ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস জানান, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের প্রথম দিনে গেট মিটিং ও সংবাদ সম্মেলন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপার,  উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানা অফিসার ইনচার্জ বরাবরে দাবিনামা প্রদান। এর পরের কর্ম দিবস গুলোতে প্রতিদিন  বিক্ষোভ মিছিল ও ঘন্টা অনুসারে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এই শ্রমিক নেতা। 
 
গেট মিটিং-এ অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন খান রতন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক  ফেডারেশনের নির্বাহী সদস্য রুহুল আমিন সহ মিলের সাবেক ও বর্তমান শ্রমিক নেতৃবৃন্দ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 1 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 ভিউ জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল জেলার খবর জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 53 ভিউ