ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ১০৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ১০৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা..

Taiyeb ibna Faruquei avatar   
Taiyeb ibna Faruquei
ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ১০৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা..
ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ১০৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা..
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল–এর ময়মনসিংহ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতার সুরক্ষা, মানবাধিকার রক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠার ..

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল–এর ময়মনসিংহ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতার সুরক্ষা, মানবাধিকার রক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত ১০৫ সদস্যের কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার আয়েশ রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সৈয়দ।

সভায় মানবাধিকার পরিস্থিতি, করণীয় এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আফজাল হোসেন মৃধা।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।

সভায় আনুষ্ঠানিকভাবে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল–এর ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান এডভোকেট মোহাম্মদ অন্তর, এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান পাবেলকে। মোট ১০৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে ডাক্তার, এডভোকেট, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মানবিক সমাজ প্রতিষ্ঠায় হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।



কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator