শ্যামনগরে সেনাবাহিনী–বিজিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আরজ খান গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে সেনাবাহিনী–বিজিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আরজ খান গ্রেপ্তার..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
শ্যামনগরে সেনাবাহিনী–বিজিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আরজ খান গ্রেপ্তার..
শ্যামনগরে সেনাবাহিনী–বিজিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আরজ খান গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে সেনাবাহিনী বিজিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আরজ খান গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে সুন্দরবনসংলগ্ন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক চোরাচালান চক্রের অন্যতম হোতা আরজ খান (৪০) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইয়াবা, মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আরজ খান সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চোরাচালান, মাদক পরিবহন, জলদস্যুতা ও সুন্দরবনসংলগ্ন অঞ্চলে ত্রাস সৃষ্টি করে আসছিল। সীমান্ত পেরিয়ে অবৈধ পণ্য ও মাদক সংগ্রহ, সুন্দরবন এলাকায় মজুত রাখা এবং দেশব্যাপী সরবরাহ করা ছিল তাদের প্রধান কার্যক্রম। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, সন্ত্রাসী কার্যকলাপ ও গণধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
অভিযানের মাধ্যমে শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আরজ খান ছাড়াও তার গ্রুপের সক্রিয় সদস্য সোহরাব গাজী (৪০)—পিতা মৃত মতিয়ার গাজী, এবং মো. ফরহাদ হোসেন (৩৬)—পিতা মো. ফজলুল হক গাজী—কে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২টি মোটরসাইকেল, ১৩৫ পিস ইয়াবা, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং ২টি বাটন ফোন উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুর ২টার দিকে আটক ব্যক্তিদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সীমান্ত ও সুন্দরবন এলাকায় নিরাপত্তা জোরদারে এ ধরনের যৌথ অভিযান আরও বাড়ানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Aucun commentaire trouvé


News Card Generator